গত শুক্রবার ফেইসবুক ২০১৬ সালের নিবার্চনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারাভীযানের জন্য ভোটার টাগের্টের কাজে ফেইসবুকের তথ্য ব্যবহারকারী স্ট্রেটিজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ ও ইহার রাজনৈতিক তথ্য বিশ্লেষণী সংস্থা ক্যাম্ব্রিজ এ্যানালাইটিকা এর অ্যাকাউন্ট বাতিল করার ঘোষণা দিয়েছে। কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট পল গ্রেয়াল ও ডেপুটি জেনারেল কাউন্সিল কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্ততিতে ফেইসবুক একাউন্ট বাতিলের কারন হিসেবে তাদের ফ্লাটফর্মের পলিসি ভঙ্গের কথা ব্যাখ্যা করেন। কোম্পানিটি উল্লেখ করে যে কেম্ব্রিজ অ্যানালাইটিকার বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্ত একটি পাবলিক ব্লগ পোষ্টে ব্যাখ্যা করার মত একটি অত্যন্ত অপ্রচলিত পদক্ষেপের কারন “তাদের কোম্পানীর জনগনের দায়বদ্ধতা”।
দৃশ্যত প্রায় ২৭০০০০ মানুষ এপটি ডাউনলোড করে, যেটি ফেইসবুক লগ-ইন ব্যবহার করে কোগানকে ব্যবহারকারীর জিওগ্রাফিক তথ্য, লাইককৃত কন্টেন্ট ও ব্যবহারীকারীর বন্ধুদের সীমিত তথ্যের এক্সেস দেয়।যদিও কোগানের ব্যক্তিগত তথ্য পাওয়া ফেইসবুকের পলিসির সাথে সম্পর্কিত, “সে পরবর্তীতে আমাদের নিয়ম মানে নাই”, বলে গ্রেয়াল ফেইসবুক পোষ্টে বর্ণনা করেন।
এসসিএল/কেম্ব্রিজ অ্যানালাইটিকা ও ইউনোইয়া
টেকলোলজির ক্রিস্টোফার ওয়ালি সহ তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করে সে আমাদের প্লাটফর্মের
পলিসি লংঘন করেছে। ২০১৫ সালে যখন আমরা এই পলিসি লংঘনের বিষয়ে জানতে পারি, আমরা
ফেইসবুক থেকে তার এপস্ সরিয়ে ফেলি এবং কোগান ও সকল পার্টি যাদের কাছে সে ডাটা
দিয়েছে সবার কাছে সেইসব ডাটা ধ্বংস করার সনদ চাই। কেম্ব্রিজ অ্যানালাইটিকা, কোগান
ও ওয়ালি সবাই আমাদের কাছে সনদ দিয়েছে যে তারা ডাটা ধ্বংস করেছে।




No comments:
Post a Comment